ক্যাসিনোকাণ্ডে জড়িত এনু-রূপনসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪২

ক্যাসিনোকাণ্ডে জড়িত আলোচিত দুই ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ওরফে এনু ও সাধারণ সম্পাদক রূপনসহ ১২ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন বাদী র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মোকলেসুর রহমান।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেনের আদালত তার সাক্ষ্য গ্রহণ করেন। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষ হওয়ার পর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেন্স সহকারী মো. মতিয়ার রহমান এসব তথ্য জানান। 

গত ২৬ জানুয়ারি ওয়ারি থানার মামলায় এনু ও রূপনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন—হারুন উর রশিদ ওরফে হারুন, শেখ সানি মোস্তফা, তুহিন মুন্সি, নবীর হোসেন শিকদার, সাইফুল ইসলাম, জয় গোপাল সরকার, পাভেল রহমান, শহিদুল হক ভূঁইয়া, রফিকুল হক ভূঁইয়া ও মেরাজুল হক ভূঁইয়া।

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও অর্থ জব্দের পর তাদের বিরুদ্ধে দায়ের করা ৯টি মানিলন্ডারিং আইনে দায়ের হওয়া মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ৯টির মধ্যে চারটির এজাহারে এই দুই জনের নাম রয়েছে। এরপর তাদের ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে সম্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তাছাড়াও দুই জনের মোট ২২টি জমি ও বাড়ি রয়েছে, যার অধিকাংশই পুরান ঢাকাকেন্দ্রিক। সারাদেশে ব্যাংকের বিভিন্ন শাখায় ৯১টি অ্যাকাউন্টে তাদের মোট ১৯ কোটি টাকা জমা রয়েছে। ব্যক্তিগত পাঁচটি গাড়িও রয়েছে তাদের।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের