ঘুষ কেলেঙ্কারি: পুলিশ কর্মকর্তার সাজা আপিলেও বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৩

ঘুষ কেলেঙ্কারির অভিযোগে দায়ের হওয়া মামলায় চট্টগ্রামের ডাবলমুরিং থানার এসআই নবী উল্লাহকে হাইকোর্টের দেওয়ার এক বছরের কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার আবেদন খারিজ করে সোমবার (২২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

সাঈদ আহমেদ রাজা বলেন, ‘তিনি (এসআই নবী উল্লাহ ) বর্তমানে জামিনে আছেন। এর আগে তিনি ৯ মাসেরও বেশি সময় কারাভোগ করেছেন। তাই তাকে পুনরায় আদালতে আত্মসমর্পণের প্রয়োজন নেই। তাছাড়া আমরা আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করবো।’

এর আগে দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল ঘুষ হিসেবে মোটরসাইকেল ও টাকা  নেওয়ার সময় এসআই নবীকে হাতেনাতে গ্রেফতার করে। ২০০৮ সালের ৯ আগস্ট ঘুষ হিসেবে সিঙ্গারের একটি মোটরসাইকেল ও ২ লাখ টাকা ঘুষ গ্রহণের দায়ে নবী উল্লাহকে এক বছরের কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন বিচারিক আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল দায়ের করেন। ২০১৬ সালে হাইকোর্টের রায়ে বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়। তবে সেই রায়ের বিরুদ্ধেও আপিল করেন ওই পুলিশ কর্মকর্তা।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের