ওয়ারীতে গলাকেটে শিশু হত্যা: একজনের স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:০০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:০০

রাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে হাসান (১২) নামে এক শিশুকে গলাকেটে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. সোহেল নামের এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি সোহেলকে হাজির করে। আসামি সোহেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, বুধবার রাত ১২টার দিকে খবর পেয়ে ওই বাসায় গিয়ে হাসানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় নিহত হাসান ওয়ারীর পদ্মনিধি লেনে খালা আয়েশা ও খালু জামাল ভূঁইয়ার সঙ্গে থাকতো।

ঘটনার সময় হাসান বাসায় একাই ছিল। তার খালা আয়েশা মার্কেটে গিয়েছিলেন। মার্কেট থেকে বাসায় ফিরে দেখতে পান বাইরে থেকে দরজায় তালা দেওয়া। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে ঢুকে হাসানকে গলাকাটা অবস্থায় দেখতে পান তিনি। ওই বাসা থেকে আনুমানিক লাখ টাকা ও কিছু স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে দাবি করেছেন তার খালা আয়েশা।

/এমএইচজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম