সেক্স টয় বিক্রির অভিযোগে গ্রেফতার ৬ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৫

সেক্স টয় বিক্রির করার অভিযোগে রাজধানীর পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার ৬ জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলো, রেজাউল আমিন হৃদয় (২৭), মীর হিসাম উদ্দিন বায়েজিদ (৩৮), সিয়াম আহমেদ ওরফে রবিন (২১), মো.ইউনুস আলী (৩০), আরজু ইসলাম জিম (২২) ও মেহেদী হাসান ভূইয়া ওরফে সানি (২৮)।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৬ আসামিকে হাজির করেন। একইসঙ্গে মামলা সুষ্ঠু তদন্তে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর পল্লবী থেকে আসামি ৬ জনকে গ্রেফতার করে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন টিম। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ টাকার সেক্স টয়, ৫টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও ৯টি সিম কার্ড জব্দ করা হয়েছে। গ্রেফতার ৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন একটি মামলা করা হয়।

জানা যায়, ত্রিশোর্ধ্ব গ্রুপকে টার্গেট করে উচ্চমূল্যে নিষিদ্ধ এই সেক্স টয় বিক্রি করতো তারা। এর জন্য ফেসবুকে বিভিন্ন পেইজসহ নানা ওয়েবসাইট খুলে সেক্স টয়ের যৌন উদ্দীপক বিজ্ঞাপন দিতো আসামিরা।

আরও পড়ুন: ত্রিশোর্ধ্ব গ্রুপকে টার্গেট করে সেক্স টয় বিক্রি করতো তারা

/এমএইচজে/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের