কলাবাগানে শিক্ষার্থী হত্যার অভিযোগে বাসা মালিকের ছেলের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ০২:৩৪আপডেট : ০২ মার্চ ২০২১, ০২:৩৪

রাজধানীর কলাবাগান এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় বাসা মালিকের ছেলে ফাইজারসহ পাঁচ জনকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনার তিন দিন পর সোমবার (১ মার্চ) রাতে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

মামলার বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ। মামলার সূত্রে, ধানমন্ডির ওই বাসা মালিকের ছেলে ফায়জারসহ পাঁচ জনকে আসামি করা হয়।

ভিকটিম পরিবারের অভিযোগ, মেয়েটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এতে বাড়ির মালিকের ছেলে ফাইজার ও তাঁর বন্ধুরা জড়িত থাকতে পারেন। পুলিশ তাঁদের গ্রেফতার করলে সত্য বেরিয়ে আসবে।

জানা যায়, মেয়েটি তার পরিবারের সঙ্গে কলাবাগান ৮ নম্বর রোডের ২ নম্বর বাড়ির চতুর্থ তলায় দীর্ঘদিন ধরে বসবাস করে। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সাততলা ভবনটির ছাদে ওঠে। সন্ধ্যা ৬টার দিকে পরিবার জানতে পারে, তাদের মেয়ে ছাদ থেকে পড়ে গেছে। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে লাশ দাফন করা হয়।

পরিবারের অভিযোগ, ফাইজার দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করছিল। ফাইজার বাসার ছাদে বন্ধুদের নিয়ে আড্ডা দিতো। পড়ালেখা শেষে মাঝে মধ্যে বিকালে ছাদে উঠলেও মেয়েটি উত্ত্যক্ত করতো ফাইজার।

/এসএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান