নকল মাস্ক সরবরাহ: শারমিন জাহানের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ১০:৪৯ আপডেট : ০৯ মার্চ ২০২১, ১০:৪৯

নকল এন-৯৫ মাস্ক সরবরাহের মামলায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। পরবর্তী প্রতিবেদনের জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৯ মার্চ) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক প্রতিবেদনের নতুন তারিখ ধার্য করেন।

গত বছর ২৩ জুলাই রাতে নকল মাস্ক সরবরাহের ঘটনায় বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার অভিযোগে মামলাটি করেন। মামলায় এন-৯৫ মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বিএসএমএমইউয়ের প্রক্টর মো. মোজাফফর আহমেদ বলেন, গত ২৭ জুন শারমিন জাহানকে ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ দেয় বিশ্ববিদ্যালয়। কার্যাদেশের বিপরীতে ৩০ জুন প্রথম দফায় এক হাজার ৩০০টি, ২ জুলাই দ্বিতীয় ও তৃতীয় দফায় ৪৬০টি ও এক হাজার এবং ১৩ জুলাই চতুর্থ দফায় ৭০০টি মাস্ক সরবরাহ করা হয়।

প্রথম ও দ্বিতীয় লটের মাস্কে কোনও সমস্যা ছিল না। তৃতীয় ও চতুর্থ দফায় লটের মাস্কে বিতরণ ও ব্যবহারে ত্রুটি পাওয়া যায়। মাস্কের গুণগত মান ভালো পাওয়া যায়নি। কোনও মাস্কের ফিতা ছিঁড়ে গেছে, কোনও মাস্কের ছাপানো লেখায় ত্রুটিপূর্ণ ইংরেজি লেখা পাওয়া যায়। কোনও কোনও মাস্কের নিরাপত্তা কোড ও লট নম্বর প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে নকল বলে জানা গেছে। কর্তৃপক্ষ বুঝতে পারে যে মাস্কের গুণগত মান নিম্নমানের ছিল।

আরও পড়ুন:
বিএসএমএমইউতেও নকল এন-৯৫ মাস্ক!
নকল মাস্ক সরবরাহের অভিযোগে শারমিন জাহান গ্রেফতার
দলের প্রভাবে কাজ হাতিয়ে নেন ছাত্রলীগের সাবেক সেই নেত্রী
আমাকে ফাঁসানো হয়েছে: ‘নকল মাস্ক সরবরাহকারী’ শারমিন

/এমএইচজে/টিটি/
সম্পর্কিত
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
সর্বশেষ খবর
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত