রন হক সিকদারের জামিনের মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১৬:৫১আপডেট : ১০ মার্চ ২০২১, ১৭:১১

রাজধানীর গুলশান থানার হত্যাচেষ্টা মামলায়  সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের  জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ মার্চ) নির্ধারিত জামিনের মেয়াদ শেষে  আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ এবং জামিনের আবেদন করেন রন হক সিকদার। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  রাজেশ চৌধুরীর আদালত আগামী ১১ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর  করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, রন হক সিকদারের বাবা জয়নুল হক সিকদার মারা যাওয়ার কারণে বিশেষ বিবেচনায় গত ১২ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত আজ (১০ মার্চ) পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন। ওই দিনই (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য,এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় গত বছর মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

মামলার এজাহারে বলা হয়, ‘গত ৭ মে (২০২০) রন  ও দিপু মিলে এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসেনকে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে বন্দি করে রাখেন। এমনকি তাদের গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়।’

মামলায় ব্যাংক কর্তৃপক্ষ আরও উল্লেখ করে, ‘নির্যাতনের একপর্যায়ে সাদা কাগজে সই নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণের প্রস্তাব দিলে এর বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান ব্যাংকের দুই কর্মকর্তা। সে সময় এ ঘটনা ঘটে।’ এতে আরও বলা হয়েছে, ‘গ্রুপের এমডির দাবির তুলনায় বন্ধকি সম্পত্তির মূল্য কম ছিল। ওই ঘটনার পর থেকেই মামলায় দুই অভিযুক্ত রন হক সিকদার ও দিপু হক সিকদার পলাতক রয়েছেন।’

আরও পড়ুন:

গ্রেফতারের ৫ ঘণ্টা পরই রন হক সিকদারের জামিন

 

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম