গ্রেফতারের ৫ ঘণ্টা পরই রন হক সিকদারের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৭

ব্যাংকের দুই কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারকে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত জামিনের আদেশ দেন। এর আগে আজ সকাল ১০টায় দেশে ফেরার পরপরই বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

শুক্রবার দুপুরে গুলশান থানায় ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে রন হক সিকদারকে আদালতে হাজির করা হয়নি। এ সময় আসামি পক্ষের আইনজীবী কে এম ফুরকান ও শ্রী প্রাণনাথ জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের এ আদেশ দেন।

সম্প্রতি সিকদার গ্রুপের মালিক জয়নুল হক সিকদারের মৃত্যু হয়েছে। এ কারণে দেশে ফিরেছেন তার ছেলে রন। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপরই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। 

গত ২৬ মে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। মামলার এজাহারে বলা হয়েছে, গত ৭ মে ঋণের জন্য বন্ধকি সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া অভিযুক্ত দুই ভাই বিদেশি নিরাপত্তাকর্মী দিয়ে এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলশানের একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন এবং সাদা কাগজে স্বাক্ষর নেয়।

করোনার কারণে নিষেধাজ্ঞার মধ্যেই গত ২৫ মে ব্যক্তিগত জেট বিমানে ঢাকা ছেড়ে ব্যাংকক চলে যান দুই ভাই।

আরও পড়ুন-

বিমান থেকে নেমেই গ্রেফতার রন হক সিকদার

সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার আর নেই

জয়নুল হক সিকদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিকদার গ্রুপের দুই ভাইয়ের ‘ভার্চুয়াল আত্মসমর্পণ’ আবেদন, পিপিই জরিমানা

অনুমতি নিয়েই জেট বিমানে দেশ ছাড়েন সিকদার গ্রুপের দুই ভাই

থাইল্যান্ড থেকে সিকদার গ্রুপের দুই সহোদরের আগাম জামিনের আবেদন

সিকদার গ্রুপের এমডির গাড়ি জব্দ

এক্সিম ব্যাংকের এমডিকে হত্যাচেষ্টার অভিযোগ, যা বলছে উভয়পক্ষ

শিকদার গ্রুপের দুই সহোদরের বিরুদ্ধে মামলা

/এমএইচজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম