মাদ্রাসার শিক্ষার্থীকে নির্যাতন: গৃহীত পদক্ষেপের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ১২:৪০আপডেট : ১১ মার্চ ২০২১, ১২:৪০

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় গৃহীত পদক্ষেপে বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট ডিসি, এসপি ও ওসিকে রবিবারের (১৪ মার্চ) মধ্যে এ বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ঘটনাটি নজরে আনলে বৃহস্পতিবার (১১ মার্চ) বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুউদ্দীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এসময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারের এবিএম আব্দুল্লাহ আল মাহমিদ বাশার।

হাইকোর্ট তার আদেশে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, গ্রেফতার ও মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে কিনা এবং ফৌজদারি আইনে মামলা হয়েছে কিনা- এসব বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্যাতনের শিকার শিশুকে চিকিৎসা ও নিরাপত্তা দিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতেও বলা হয়েছে।

এর আগে, চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার একটি মাদ্রাসার ছাত্রকে বেত্রাঘাত করে শিক্ষক ইয়াহিয়া। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম হয়।

আরও পড়ুন:
শিক্ষকের হাতে নির্যাতনের ভিডিও ভাইরাল, শিশুর আহাজারি
শিক্ষকের শাস্তি চান না নির্যাতনের শিকার শিশুটির মা-বাবা

/বিআই/টিটি/
সম্পর্কিত
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বশেষ খবর
আমীরুল, আর ফোটাবেন না ছড়ার হুল...
আমীরুল, আর ফোটাবেন না ছড়ার হুল...
ভালবের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
ভালবের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
রোবট দিয়েই রোবট তৈরি, উৎপাদন কারখানায় চীনের নতুন চমক
রোবট দিয়েই রোবট তৈরি, উৎপাদন কারখানায় চীনের নতুন চমক
ইতিহাসের টানে ঘুরে আসুন কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ
ইতিহাসের টানে ঘুরে আসুন কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন