শিক্ষকের হাতে নির্যাতনের ভিডিও ভাইরাল, শিশুর আহাজারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১১:১৯আপডেট : ১০ মার্চ ২০২১, ১১:১৯

মঙ্গলবার ৯ মার্চ রাতে হঠাৎই ফেসবুক নিউজফিডে শিশুর চিৎকার। সাত-আট বছরের এক শিশুকে ঘাড় ধরে টেনে-হেঁচড়ে নিয়ে যাচ্ছে জোব্বা-টুপি পরিহিত এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি। ঘরে নিয়ে তাকে নির্মমভাবে পেটালেন তিনি। পেটানোর সময় শিশুটিকে ঘরের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে আছড়ে ফেললেন। এরপর সারারাত ফেসবুকে একের পর এক পোস্টে ভাইরাল ভিডিও। জানা যায়, ঘটনাটি হাটহাজারির এক মাদ্রাসার। শিশুটির মা দেখা করে ফিরে যাওয়ার সময় শিশুটি মায়ের পিছে পিছে বাইরে গেছে, সেটাই অপরাধ!

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন ওর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। সেই শিক্ষকের নাম ইয়াহিয়া। গতকাল মধ্যরাতে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে যান। সেখান থেকে ওই শিক্ষককে আটক করেন। পরে শিশুটির পরিবার থানায় আসে। শিশুটির বাবা জয়নাল কোনোভাবেই মামলা বা অভিযোগ করতে রাজি হননি।’

ওসি আরও বলেন, ‘শিশুটির পরিবার কান্নাকাটি করে শিক্ষককে ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। এমনকি মোবাইল কোর্টেও তাকে কোনও শাস্তি দিতে পারিনি। পরে মুচলেকা নিয়ে শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে।’

ভিডিও লিংক: https://web.facebook.com/1396672823/posts/10224765524830924/?d=n&_rdc=1&_rdr

/ইউআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমীরুল, আর ফোটাবেন না ছড়ার হুল...
আমীরুল, আর ফোটাবেন না ছড়ার হুল...
ভালবের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
ভালবের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
রোবট দিয়েই রোবট তৈরি, উৎপাদন কারখানায় চীনের নতুন চমক
রোবট দিয়েই রোবট তৈরি, উৎপাদন কারখানায় চীনের নতুন চমক
ইতিহাসের টানে ঘুরে আসুন কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ
ইতিহাসের টানে ঘুরে আসুন কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন