হাইকোর্টে নৃত্যশিল্পী ইভানের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ১৪:২২আপডেট : ২১ মার্চ ২০২১, ১৪:২২

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারীপাচারের অভিযোগে গ্রেফতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি নিয়ে রবিবার (২১ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

এর আগে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ রেজাউল হায়দার জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্সবারে কাজ দেওয়ার নামে নারীপাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে আটক করা হয়। তিনি আরও জানান, দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারীপাচারের অভিযোগে সম্প্রতি আজম খানসহ নারীপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের নাম বলেছেন। সেই তথ্যের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট তাকে আটক করে। এ চক্রটি দুবাইয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে নৃত্যশিল্পী নিয়ে যেত এবং পরে এদের মধ্য থেকে কয়েকজনকে রেখে আসতো বলে  অভিযোগ রয়েছে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।

এরপর ২১ সেপ্টেম্বর ইভানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী।

উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ‘ধ্যাততেরিকি’ সিনেমায় নৃত্য পরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম