ছেড়ে দেওয়া হলো ইসলামিক শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ২০:০৩আপডেট : ২৫ মার্চ ২০২১, ২০:১৪

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক ইসলামিক শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে তাকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন মতিঝিল পুলিশ জোনের সহকারী উপকমিশনার নূরুল আমিন।

তিনি বলেন, ‘এর আগে তাকে পল্টন থানায় পুলিশি হেফাজতে রাখা হয়।’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে কোনও মামলা করা হয়নি বলেও জানান তিনি। তবে সংঘর্ষের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর শাপলা চত্বর এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনের প্রতিবাদে ছাত্র ও যুব সংগ্রাম পরিষদের মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে পুলিশের দুই সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত দুই পুলিশ সদস্য হলেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ও ওয়াহিদুর রহমান।  ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম মাদানীসহ ৩৫ জনকে আটক‌ করে পুলিশ।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরে আসার কথা রয়েছে ২৬ মার্চ। তাঁর এ সফর ঠেকাতে বিক্ষোভ করেছে ইসলামপন্থী কয়েকটি সংগঠন। একই দাবিতে নানা কর্মসূচি করেছে ছাত্র অধিকার পরিষদসহ কয়েকটি বাম সংগঠন।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী