র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন কমান্ডার খন্দকার আল মঈন। তিনি লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহর স্থলাভিষিক্ত হলেন।
বৃহস্পতিবার ২৫ (মার্চ) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায়ী পরিচালক গণমাধ্যম লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।








