দুদকের মামলায় সস্ত্রীক আগাম জামিন পেলেন পিরোজপুরের মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২১, ১৩:২৮আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৩:২৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের জামিন আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৮ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে ১৮ মার্চ দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় বরিশালে দুটি মামলা দায়ের করেন। এর একটিতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) একেএমএ আউয়ালের ভাই বর্তমান পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে আসামি করা হয়। অপর মামলায় জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগে পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তরফদার সোহেল রহমান, পৌরসভার কাউন্সিলর আবদুস সালাম বাতেন, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, পৌরসভার সচিব মাসুদ আলমসহ নিয়োগ পাওয়া ২২ জনকে আসামি করা হয়।

এর মধ্যে দুই মামলায় মেয়র হাবিবুর রহমান মালেক এবং এক মামলায় তার স্ত্রী হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের