ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ২৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ১০। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে অভিযান দুটি পরিচালনা করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে র্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব রসূলপুর পাকা মসজিদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ১০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মোস্তফা হাওলদার (৪০), মো. নজরুল ইসলাম (২৮), মো. নুরুজ্জামান আকন্দ (২৫), মো. কামাল হোসেন (৪২), মো. বিল্লাল হোসেন (৩০), মো. মন্টু সরদার (৪২), মো. শামীম হোসেন (২৮), মো. আব্দুল গফুর (৩৫), মো. সেলিম (৪২) ও মো. আইয়ুব হোসেন (৬০)। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৯টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়া একই তারিখ রাতে র্যাব-১০ এর অপর একটি দল যাত্রাবাড়ী থানাধীন ১৪ নম্বর আউটফল পোড়া বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ১৩ জনকে গ্রেফতার করে।
তারা হলেন মো. আল আমিন (২৩), মো. জামাল (৪৭), মো. জয়নাল আবেদীন (২৩), মো. আলামিন (৩০), আব্দুর রহমান স্বপন (৪৫), আব্দুল মোতালেব (৫৪), মো. সুজন (৩৮), মো. সুমন (৩৬), মো. সিদ্দিকুর রহমান (৩৫), মো. মোক্তার হোসেন (৪৫), মো. লাবলু মিয়া (৩৮), মো. শাহ আলম (৩০) ও মো. মিজান (২১)। এ সময় তাদের কাছ থেকে ৩৬৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১১টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।








