ইরফানের জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চাওয়া আবেদনের শুনানি ৮ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১১:৪৮আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১২:২৩

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। মঙ্গলবার (৬ এপ্রিল) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভার্চুয়াল চেম্বার আদালত এ আদেশ দেন।

আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

এর আগে, নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় ইরফান সেলিমকে জামিন দেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানান আইনজীবীরা। তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ১৮ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

পরে সে রায় বাতিল চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। এরপর ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। তবে সে স্থগিতাদেশ প্রত্যাহারে চেম্বার আদালতে আবেদন জানান ইরফান সেলিম।

প্রসঙ্গত, বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলায় ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে সেই রুলের জবাব দিতে বলা হয়েছিল। গত ২৭ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ রুল জারি করেন।

পরে তার আইনজীবীরা জানান, ২০২০ সালের ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিমসহ চার জনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করা হয়। এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন ইরফান সেলিম। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন।

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান