নিম্ন আদালত খুলে দিতে প্রধান বিচারপতিকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ১৭:০০আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৭:১৪

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে চলমান লকডাউনের মাঝেও দেশের অধস্তন আদালতগুলো খুলে দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে চিঠি দিয়েছেন আইনজীবী নেতারা।

বুধবার (৭ এপ্রিল) সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রধান বিচারপতির বরাবর এ চিঠি পাঠিয়েছেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির চিঠিতে প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বলা হয়েছে—‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চলমান লকডাউনের সময় বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীদের স্বার্থে নিম্ন (অধস্তন) আদালতে মামলা-মোকদ্দমা পরিচালনার জন্য কিছু লিখিত পদক্ষেপ গ্রহণ করা একান্ত আবশ্যকীয়। সর্বোপরি লকডাউনের মেয়াদ বর্ধিত না করেও স্বাস্থ্যবিধি অনুসারে আবশ্যকীয় পদক্ষেপগুলো মেনে কোর্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় আদেশ/নির্দেশ প্রদান করার জন্য সিলেট জেলা আইনজীবী সমিতি সবিনয়ে প্রার্থনা করছে।’ 

এদিকে গত ৬ এপ্রিল করোনাকালীন লকডাউনের মধ্যে কোর্ট খুলে দিতে প্রধান বিচারপতিকে চিঠি দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চিঠিতে বলা হয়, ‘উদ্ভূত করোনা পরিস্থিতিতে জরুরি বিষয়গুলো নিষ্পত্তিকরণার্থে সীমিত আকারে নিম্ন আদালতগুলোতে জামিন শুনানি, জরুরি নিষেধাজ্ঞার আবেদন ও ফাইলিং কার্যক্রম চালু করা প্রয়োজন। এছাড়াও আদালত অঙ্গনে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে ভিড় এড়াতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি স্বাস্থ্যসেবা সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’  

প্রসঙ্গত, করোনার সংক্রমণ প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে জনসাধারণের চলাচলের ওপর এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। গত ৪ এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।

ওই প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় লকডাউন চলাকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি চারটি বেঞ্চ (তিনটি দ্বৈত ও একটি একক) এবং সপ্তাহে দু’দিন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারিক কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পাশাপাশি দেশের অধস্তন আদালতগুলোর মধ্যে জেলা ও মহানগর-প্রতি একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিয়ে জরুরি বিষয়ে বিচারকার্য পরিচালিত হবে বলেও কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের