মামুনুলের ‘তৃতীয় স্ত্রী’র ভাইয়ের জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২১, ২১:৪৯আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:৫৬

হেফাজত নেতা মামুনুল হকের দাবি করা ‘তৃতীয় স্ত্রী’র ভাই শাজাহান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি জিডি দায়ের করেছেন। রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এই জিডি (নং ৮৩৫) দায়ের করা হয়। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, একটা জিডি হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

জিডিতে শাজাহান বলেন, গত ৭ এপ্রিল আমার বড় বোনের সঙ্গে সর্বশেষ কথা হয়। এ সময় আমাকে বলে, সে মোহাম্মদপুরে দিলরুবা নামে এক নারীর বাসায় অবস্থান করছেন।

জিডিতে তিনি আরও বলেন, এদিকে গতকাল (১০ এপ্রিল) মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় ডেকে নিয়ে আমার বোনের সঙ্গে তার বিয়ে হয়েছে বলে জানান। তিনি একটি চুক্তিনামা দেখান। কিন্তু আমি এখন পর্যন্ত আমার বোনের সঙ্গে দেখা বা যোগাযোগ করতে পারিনি। আমার বোন বর্তমানে কোথায় আছে জানতে পারছি না এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় তাকে খুঁজে বের করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনগত সহায়তা চাচ্ছি।

আরও পড়ুন: এবার তৃতীয় বিয়ের দাবি মাওলানা মামুনুল হকের

/এনএল/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম