পরিস্থিতি বিবেচনায় আদালতের বিষয়ে সিদ্ধান্ত: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৬:০১আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৬:০১

সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে উচ্চ আদালতের বেঞ্চ সংখ্যা বাড়ানো হবে, নাকি সব আদালত বন্ধ ঘোষণা করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়মিত মামলার শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভার্চুয়াল আইন হওয়াতে কোর্ট চালানো যাচ্ছে। না হলে কোর্ট বন্ধ করে দিতে হতো। এখনও ভারত-পাকিস্তানে আইন হয়নি। পাকিস্তানে এখনও শারীরিক উপস্থিতিতে কোর্ট হয়।’

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমরা দৈনিক পরিস্থিতি দেখছি, পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির আলোকে আমরা সিদ্ধান্ত নেবো।’ এ সময় তিনি আইনজীবীসহ সকলকে সতর্ক থাকতে পরামর্শ দেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের