মুভমেন্ট পাস নিয়ে ঘুড়ি কেনা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১৫:৫২আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১২:৫৪

রাজধানীর অন্যান্য এলাকার মতো বকশিবাজারেও বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। পথচারীদের কাছে রাস্তায় বের হওয়ার কারণ জানতে চাচ্ছেন পুলিশ সদস্যরা। বুধবার (১৪ এপ্রিল) সকালে শাকিল নামে এক যুবককে জেরা করা হয়। তিনি জানান, আজিমপুর থেকে পায়ে হেঁটে এ পর্যন্ত এসেছেন। পুলিশকে একটি মুভমেন্ট পাসও দেখান তিনি। মুদি মালামালের জন্য নেওয়া মুভমেন্ট পাস নিয়ে এদিকে কোথায় যাচ্ছেন- প্রশ্ন করলে তিনি জানান, ‘মুদি বাজার করা শেষ। এখন একটা ঘুড়ি কিনতে যাই। আমার পাসে আরও এক ঘণ্টা সময় রয়েছে।’

বিস্মিত পুলিশ সদস্যরা শাকিলের কাছে জানতে চান, শিক্ষিত মানুষ হয়েও জরুরি প্রয়োজন কোনটা তিনি বুঝতে পারছেন কিনা। এরপরও তিনি ঘুড়ি কিনতে যেতে চাইলে পুলিশ তাকে বাসায় ফেরত পাঠায়।

আজ বুধবার ভেঅর থেকে ঢাকার বিভিন্ন সড়কে ট্রাফিক সিগন্যালে ও মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। যারা চলাচল করছেন তাদের ঘিরে ধরছে পুলিশ। পথচারী-যাত্রীদের পড়তে হচ্ছে পুলিশি জেরার মুখে। মুভমেন্ট পাস আছে কিনা দেখতে চাওয়া হচ্ছে। যাদের পাস নেই, তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বাসায় কিংবা যেদিক থেকে আসছেন সেদিকে।

নিউমার্কেট, আজিমপুর, চানখারপুর, শাহবাগ, মৎস্যভবন, পরীবাগ, কাওরান বাজার, বাংলামোটর, কলাবাগান, সাইন্সল্যাবে এমন অসংখ্য চেকপোস্ট দেখা গেছে। সকাল থেকে চেপোস্টগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন ডিএমপির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন-

৭ দিনের ‘সর্বাত্মক বিধিনিষেধ’ শুরু: যা করবেন না

আধা লকডাউন কতটা কার্যকর?

কঠোর বিধিনিষেধ মানাবে কে?

যেসব কারণে পুলিশের মুভমেন্ট পাস নেওয়া যাবে

লকডাউনে চলাচলে লাগবে ‘মুভমেন্ট পাস’

কোথায় পাবেন মুভমেন্ট পাস

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সুপারিশ পাওয়া প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান
উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ
সর্বশেষ খবর
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি