সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় আসামির জামিন বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১২:৪৯আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১২:৪৯

রাজধানীর উত্তরা থেকে প্রায় সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় প্রায় ৩ বছর কারাগারে থাকা আসামি কাজী মাহবুবুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে মাহবুবুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (১৮ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

এর আগে ২০১৮ সালের ২৮ এপ্রিল রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ রোডের একটি বাসা থেকে ৫ কোটি টাকা মূল্যের ১৩ কেজি ৪৯৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করে র‌্যাব-১। এ ঘটনায় কুমিল্লার মুরাদনগরের দিঘির পাড় এলাকার কাজী মাহবুবুর রহমান ও মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর নগরকান্দি এলাকার মীর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে র‌্যাব ওই দু’জনসহ চার জনের বিরুদ্ধে মামলা করে।

ওই মামলায় মাহবুবুর রহমান হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানান। পরে ২০২০ সালের ১৭ নভেম্বর হাইকোর্ট তাকে জামিন দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান