বাসা খালি পেয়ে প্রতিবেশীর অতিথিকে ধর্ষণ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ১২:০৯আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১২:০৯

চাকরির সন্ধানে গ্রাম থেকে রাজধানীর আশুলিয়ায় আত্মীয়ের বাড়িতে আসেন এক তরুণী। সপ্তাহ তিনেক আগে মামাতো বোনের বাসায় ওঠেন তিনি। গত ১৮ এপ্রিল তিনি ধর্ষণের শিকার হন। অভিযোগ করা হয়, বাসায় একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করে একই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকা ইমন সরদার। ঘটনার পর পালিয়ে যায় ইমন। তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ১৮ এপ্রিল আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হলে তার ছায়া তদন্তে নামে র‌্যাব। তারই ধারাবাহিকতায় বুধবার (২১ এপ্রিল) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইমন সরদারকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায়, ইমন ধর্ষণের দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/আরটি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে