আ.লীগ নেত্রীকে হত্যা, আদালতে স্বামীর স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ১৭:০১আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৭:১১

রাজধানীর পল্লবী থানাধীন ডিওএইচএস এলাকায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য উমামা বেগম কনক (৪০)-কে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী ওমর ফারুক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।

রবিবার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি ওমর ফারুককে হাজির করেন। এরপর আসামি ওমর স্বেচ্ছায় দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৩ এপ্রিল রাতে কনককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাত পৌনে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা যায়, ঘটনার দিন রাতে কনককে তার নিজ রুমে আহত অবস্থায় পড়ে থাকতে দেখলে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কনকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার স্বামী ওমর ফারুক।

নিহতের স্বজনরা জানিয়েছেন, কনক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

/এমএইচজে/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম