বিমানের সিটের নিচে মিললো ২ কোটি টাকার সোনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২১, ১৪:৫৪আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৫:০০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের সিটের নিচ থেকে ২৮টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে এই সোনা উদ্ধার করা হয় বলে কাস্টমস গোয়েন্দা সূত্র  নিশ্চিত করেছে।

কাস্টমস  কর্মকর্তারা জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালানের তথ্য পায় কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক। এই খবরে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা বিমানবন্দরের বিভিন্ন জায়গায় নজরদারি বৃদ্ধি করেন। রাত ১টা ৫৯ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-৫০৪৬ ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানটি তল্লাশি করা হয়।

এসময় বিমানের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ২৮টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন তিন কেজি ২৪৮ গ্রাম। আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম