রফিকুল ইসলাম মাদানীকে আরও জিজ্ঞাসাবাদ করবে ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ১৮:২৭আপডেট : ০৬ মে ২০২১, ১৮:২৭

মতিঝিল থানার নাশকতার মামলায় ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আরও চার দিন জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২১ এপ্রিল এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান। সেই রিমান্ডই আজ থেকে কার্যকর হচ্ছে।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রফিকুল ইসলাম মাদানীর  সাত দিনের রিমান্ড আজ বৃহস্পতিবার (৬ মে) শেষ হয়। সাত দিনের রিমান্ড শেষে আজ থেকে আগেই মতিঝিল থানার নাশকতা মামলায় দায়ের করা মামলার চার দিনের রিমান্ড কার্যকর হচ্ছে। এর আগে রফিকুল ইসলাম মাদানীকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদিবিরোধী মিছিল থেকে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে হেফাজতে নেয় পুলিশ। পরে আবার ছেড়েও দেওয়া হয়। এরপর গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে পুনরায় নেত্রকোনা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী