ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের দায়িত্বে হারুন অর রশিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ০১:৫৩আপডেট : ১৮ মে ২০২১, ০১:৫৩

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদকে।

সোমবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে পদায়নের তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুগ্ম কমিশনার হিসেবে হারুন-অর-রশিদ উত্তর গোয়েন্দা বিভাগের ( তেজগাঁও গুলশান মিরপুর উত্তরা এলাকা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দায়িত্বে থাকবেন।

এর আগে চলতি বছরের (২ মে) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে থাকা হারুন-অর-রশিদ।

এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া নারায়ণগঞ্জ এবং গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা।

নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলের হরতাল চলাকালে বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুককে সংসদ ভবন এলাকায় পিটিয়ে আলোচনায় আসেন তৎকালীন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করা হারুন-অর-রশিদ।

কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামে জন্য হারুন অর রশিদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এমএসএস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন হারুন-অর-রশিদ।

/আরটি/এমআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের