জেবুন্নেসার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২১, ১৮:৪৪আপডেট : ২০ মে ২০২১, ১৯:৩৫

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যথায়, এ বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। জেবুন্নেসার অনিয়মের বিষয়ে দুদক কোনও ব্যবস্থা নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (২০ মে) দুপুরে দুদক কমিশনার মো. জহুরুল হক এসব কথা বলেন।

দুদক কমিশনার বলেন, ‘এমনি বললে হবে না। এখানে এত বিঘা ও বিদেশে এত সম্পত্তি এটা বললে হবে না। জমি থাকলে কোন জায়গায়, টাকা কোন হিসাবে, এরকম সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। সেই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আমরা খতিয়ে দেখবো।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ‘নথি চুরি’র অভিযোগে সোমবার (১৭ মে) রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়। রোজিনা ইসলাম বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। এ ঘটনায় স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমের নাম ব্যাপক আলোচিত হয়।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী