করোনা পরিস্থিতিতে দুস্থদের মানবিক সহায়তা নৌবাহিনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২১, ১৯:২০আপডেট : ২২ মে ২০২১, ১৯:২০

করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্নস্থানে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদ পরবর্তী নগদ অর্থসহ বিভিন্ন মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে নৌবাহিনী। চলমান লকডাউনেও দেশের প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে নৌবাহিনীর সদস্যরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ঈদ পরবর্তী মানবিক সহায়তার অংশ হিসেবে শনিবার (২২ মে) খুলনার চালনা, বারণপাড়া, উজবুনিয়া ও বটিয়াঘাটসহ বিভিন্ন এলাকায় কর্মহীন ও অভাবী শ্রমিক, রিকশাচালক, ছিন্নমূল মানুষ ও জেলেদের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে নৌবাহিনী। এছাড়া, বরগুনা জেলার নলটুনা, গুটাবাছা, ফুলঝুড়ি, মোকামিয়া, বামনা এবং পিরোজপুর জেলার কাউখালী, শিয়ালকাঠি, বেকুটিয়া এলাকায় এক হাজার ২০০ অসহায় ও দুস্থ পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, আটা, ছোলা, লবণসহ দেওয়া হয় নগদ অর্থ।

 করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই মোংলার কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে দেশের সুন্দরবনসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে বরিশাল, বরগুনা, বাগেরহাট, খুলনা ও পিরোজপুর জেলার প্রায় সাত হাজার পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়। পাশাপাশি করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীর সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
নৌবাহিনীর ডকইয়ার্ডে তৈরি ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের