স্বাক্ষর জালিয়াতি চক্রের একজনের জামিন বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ২০:১৫আপডেট : ২৩ মে ২০২১, ২০:১৫

প্রধানমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাক্ষর জাল করে প্রতারণায় জড়িত চক্রের সদস্য মো. ফরিদুজ্জামান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফয়সাল হাসান আরিফ।

এর আগে বাগেরহাটের রামপাল থানার কালিবাড়ী এলাকার ফরিদুজ্জামান সেলিমসহ একটি জালিয়াত চক্রের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। বাংলাদেশ ব্যাংকের ভুয়া ৫৪ হাজার কোটির টাকার যাচাই কপি তৈরি করে প্রতারণার ফাঁদ পাতে তারা। আর সেলিমের ব্যাংক হিসাবে এই ৫৪ হাজার কোটি টাকা আছে বলে চক্রটি প্রচার চালায়। তারা আরও প্রচার চালায় যে, ‘প্রধানমন্ত্রী (বিশেষ কমিশন নিয়ে) এই টাকা ছাড় করে দেওয়ার জন্য বলেছেন। এলাকার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় এর থেকে ১ শতাংশ পেলেও ২০০ কোটি টাকার বেশি জনগণের কাছে বিতরণ করা হবে। তবে এই টাকা ছাড় করাতে কিছু খরচ আছে। খরচ দিলে এলাকার জন্য ২০০ থেকে ৫০০ কোটি টাকা অনুদান পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে বলেও এলাকার জনসাধারণকে আশ্বাস দেওয়া হয়।

সেলিম ফ্রান্সের এলসিএলব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে টাকাটি পাঠান বলে একটি জাল ডকুমেন্ট দেখানো হয়। এরপর প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৪২ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানসহ অনেকের স্বাক্ষর জাল করে এই চক্রটি। তারা কম্পিউটারের দোকান থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের লোগোসহ চিঠি তৈরি করে।

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম