ইয়াবা উদ্ধারের মামলায় সেই এএসআইকে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ২২:৪৮আপডেট : ২৩ মে ২০২১, ২২:৪৮

নারায়ণগঞ্জ সদর থানার সাবেক এএসআই মোহাম্মদ সরওয়ার্দী ওরফে আলম সরওয়ার্দী ওরফে রুবেলের বাসা থেকে ৪৯ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় ওই পুলিশ কর্মকর্তাকে জামিন দেননি হাইকোর্ট।

তার আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে রবিবার (২৩ মে) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সাবেক এএসআই  মোহাম্মদ সরওয়ার্দীর  জামিন প্রশ্নে এর আগেও হাইকোর্টের দেওয়া রুলের তথ্য গোপন রেখে নতুন করে জামিন আবেদন করায় আদালত উল্লিখিত আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ মার্চ নারায়ণগঞ্জ সদর থানার এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৪৯ হাজার পিস ইয়াবা ও ৫ লাখ টাকা উদ্ধার করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি এএসআই মোহাম্মদ সরওয়ার্দীকে ঘটনার দু’দিন পর ৯ মার্চ গ্রেফতার করা হয়। এরপর তিনি এবং আরেক পুলিশ সদস্য আসাদুজ্জামান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা বলেন, থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশেই তারা টাকা ও ইয়াবা রেখেছেন।

এই মামলায় আসামি সরওয়ার্দীর জামিন আবেদনের ওপর গত ১৮ মে হাইকোর্টে শুনানি হয়। শুনানি শেষে আদালত ২৩ মে আদেশের জন্য দিন ধার্য করেন। কিন্তু নির্ধারিত দিনে আদেশের পূর্ব মুহূর্তে আদালতের নজরে আসে যে, ওই আসামির জামিন প্রশ্নে হাইকোর্টের অপর একটি বেঞ্চ থেকে ইতোমধ্যে রুল জারি করা আছে। তাই আদেশের পূর্বে আদালত আসামির আইনজীবীকে বলেন, ‘এই তথ্য কেন গোপন করেছেন?’ এসময় ওই আইনজীবী আদালতের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘এই তথ্য তাকে জানানো হয়নি।’ এরপর আদালত জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন। 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক