ঢাবি শিক্ষার্থী হাফিজুরের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি

ঢাবি প্রতিনিধি
২৪ মে ২০২১, ১৪:৫০আপডেট : ২৪ মে ২০২১, ১৪:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করেছেন তার বন্ধুরাসহ সাধারণ শিক্ষার্থীরা। সোমাবার (২৪ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

সমাবেশে বক্তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:

১. হাফিজুরের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের এবং মৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে হবে।

২. ঘটনার আগমুহূর্তে হাফিজুরের সঙ্গে যে বন্ধুরা ছিল, তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।

৩. হাফিজুরের লাশ নিয়ে পুলিশ সদস্য ও ঢাকা মেডিক্যাল কলেজকে দায়িত্বে অবহেলার জবাব দিতে হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কী পদক্ষেপ নেবে সেই নকশা প্রকাশ করতে হবে।

মানববন্ধন সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দফতর সম্পাদক মিফতাহুল ইসলাম পান্থ। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সাবেক সহকারী সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মাইম একশনের সভাপতি লিজাইনুল ইসলাম রিপন, ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কোহিনূর আক্তার রাখি, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার লাবণ্য, ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেশকাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি তানজীম আল আলামিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ নোমান, সাবেক সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাড সোসাইটির সভাপতি তানজির আল ফারাবীসহ অনেকে। তারা সবাই এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন। 

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত  তদন্ত সাপেক্ষে সত্য উদঘাটনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। শিক্ষার্থীরা ঘটনাটি তদন্তে করতে আমাদের কাছে এসে দাবি জানিয়েছে। তাদের এই দাবি যৌক্তিক এবং আমরা একমত পোষণ করছি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ