ওষুধের নকল মোড়ক তৈরির কারখানাকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ১৫:০৮আপডেট : ২৪ মে ২০২১, ১৫:০৮

রাজধানীর যাত্রাবাড়ীতে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গুরুত্বপূর্ণ ওষুধের নকল মোড়ক ও প্যাকেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ মে) র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এনায়েত করিম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি বলেন,  ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ মে) দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত  বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গুরুত্বপূর্ণ ওষুধের নকল মোড়ক ও প্যাকেট তৈরি করার অপরাধে অনুমোদনহীন কাওয়ান এন্টারপ্রাইজ কোম্পানিকে ১০ লাখ টাকা ও দেশ ল্যাবরেটরিজ (ভেষজ) কোম্পানিকে এক  লাখ টাকা জরিমানা  করে।’ তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নকল মোড়ক ও প্যাকেট তৈরি করার ৭০টি ডাইস জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার এনায়েত করিম  বলেন, ‘বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোভিড-১৯ নিরাময়ে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধের নকল মোড়ক ও প্যাকেট তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।’

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের