সাবেক বিদ্যুৎ সচিবের বিরুদ্ধে চলবে দুর্নীতির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ২০:৫০আপডেট : ২৫ মে ২০২১, ২০:৫০

দুর্নীতির অভিযোগে সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেনসহ দুই জনের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন ‍সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ওই বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চালাতে কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। মামলার অপর আসামি হলেন সাবেক অতিরিক্ত সচিব মেসবাহুল ইসলাম।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে, অভিযুক্ত দুই জনের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে নিজেদেরকে এবং অপরকে লাভবান করার জন্য বিদ্যুৎ বিভাগের অধীনস্ত ডেসকোর কর্মকর্তা/কর্মচারী এবং পর্ষদের সদস্যদের জন্য আইন দ্বারা সংরক্ষিত তিন লাখ ১৭ হাজার ৭৯৮টি প্রাথমিক শেয়ার হতে ৬১ হাজার প্রাথমিক শেয়ার (প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ১০০ টাকা) প্রতারণার মাধ্যমে গ্রহণ ও আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগ ওঠে।

ওই ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করে দুদক। দুদকের সহকারী পরিচালক মুহা. মাহবুবুল আলম ২০০৭ সালের ৮ আগস্ট শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ ২০২০ সালের ২২ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তারা। সে আবেদনের শুনানি শেষে গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানিয়েছিলো দুর্নীতি দমন কমিশন।

/বিআই/টিটি/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের