জামিন পেলে ডেসটিনি পরিচালক দিদারুল দেশ ছেড়ে পালাতে পারেন: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ২৩:২৬আপডেট : ২৫ মে ২০২১, ২৩:২৬

ডেসটিনি-২০০০ লিমিটেডের কর্মকর্তা লে. কর্নেল (অব.) দিদারুল আলমকে জামিন দেওয়া হলে তিনি দেশ থেকে পালাতে পারেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ মে) আড়াই বছর আগে দিদারুল আলমের জামিন আবেদন খারিজ করে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এ মন্তব্য করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, এই মামলা ১৯৩৫ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকা পাচার সম্পর্কিত। তাই তাকে জামিন দেওয়া হলে, মামলার সাক্ষ্যগ্রহণ প্রভাবিত করবে। এমনকি দেশ থেকে পালাতেও পারে। মামলার গুরুত্ব বিবেচনায় আবেদন খারিজ করা হলো।

২০১৮ সালের ১৪ আগস্ট দিদারুল আলমের জামিন আবেদন খারিজ করে রায় দিয়েছিলেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতে দিদারুল আলমের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এম. মইনুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

প্রসঙ্গত, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও ডেসটিনি ট্রি প্লানটেশনের ১৯৩৫ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকা পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা করে দুদক। ওই মামলায় ২০১৪ সালের ৪ মে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লে. জেনারেল(অব.) হারুন-অর রশিদ, দিদারুল আলমসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

এর আগেই ২০১২ সালের ২০ অক্টোবর দিদারুল আলমকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিনি কারাগারেই আছেন। এরপর তিনি কয়েক দফা জামিনের আবেদন করেন। ২০১৬ সালের ৬ নভেম্বর ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত তার জামিনের আবেদন খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন দিদারুল আলম। যা ২০১৮ সালের ১৪ আগস্ট খারিজ করেন হাইকোর্ট। তবে মামলার আরেক আসামি হারুন-অর রশিদসহ কয়েকজন জামিনে রয়েছেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের