মসজিদের ভেতরে কুপিয়ে হত্যা: নিহতের স্ত্রী ও ইমামের স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ১৯:৩৫আপডেট : ৩০ মে ২০২১, ১৯:৫৬

রাজধানীর দক্ষিণখানে সরদারবাড়ি জামে মসজিদের ভেতরে যুবক আজহারুলকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী আসমা আক্তার এবং ওই মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান আদালতে  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

রবিবার (৩০ মে) মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড চলাকালে দুই আসামিকে আদালতে হাজির করেন। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত আসামি আসমা আক্তার ও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত আব্দুর রহমানের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ২৬ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এই হত্যা মামলায় গত ২৫ মে দিনের বেলায় মসজিদের ইমাম আব্দুর রহমানকে, ওইদিন রাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে আজহারের স্ত্রী আসমা আক্তারকে গ্রেফতার করে র‍্যাব।

জানা গেছে, আজহারের ছেলে মসজিদের মক্তবে পড়তো এবং আজহার নিজেও ইমাম আব্দুর রহমানের কাছে কোরআন পড়া শিখতেন। এ সুবাদে আজহারের বাসায় যাতায়াত ছিল ইমামের। এরই মাঝে আজহারের স্ত্রী আসমার সঙ্গে আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক হয়। পরে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন আজহার। এতে ইমাম আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে মসজিদের ভেতরে নিজে কক্ষে আজহারকে  ছুরি দিয়ে কুপিয়ে  হত্যা করে। পরে লাশ টুকরো টুকরো করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। এ ঘটনায় আজহারের ছোট ভাই মো. হাসান দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

এশার নামাজ পড়িয়ে খুন, লাশ গুম করে পড়ালেন ফজরের নামাজ

/এমএইচজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম