সীমিত পরিসরে হাইকোর্টের বেঞ্চ সংখ্যা বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ২২:১৮আপডেট : ৩১ মে ২০২১, ২৩:০৪

করোনার কারণে চলমান লকডাউনের মাঝে মোট ২১টি ভার্চুয়াল বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এর আগে বিভিন্ন সময়ে সর্বোচ্চ সাতটি বেঞ্চে হাইকোর্টের বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে।

সোমবার (৩১ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন ২১টি বেঞ্চে বিচারিক দায়িত্ব পালন করবেন, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামান, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কেএম হাফিজুল আলম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবির।’

‘এছাড়া বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি এএসএম আব্দুল মোবিন এবং বিচারপতি এসএম কুদ্দুস জামান বিচারিক দায়িত্ব পালন করবেন।’

প্রসঙ্গত, চলমান লকডাউনের মাঝে সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। তবে বিচারপ্রার্থী ও আইনজীবীদের আর্থিক সংকটের কথা ভেবে ভার্চুয়াল আদালত সংখ্যা বাড়াতে বারবার আবেদন জানিয়ে আসছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ও এর সদস্যরা।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের