মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ১৬:১৩আপডেট : ০১ জুন ২০২১, ১৭:৩১

ছোঁ মেরে ছিনতাইকারী কেড়ে নিয়েছে মন্ত্রীর ফোন। রবিবার (৩০ মে) রাজধানীর বিজয় সরণিতে এভাবেই ছিনতাইয়ের শিকার হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১ জুন) একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি বর্ণনা করেন।

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানা যায়, একজন সাংবাদিক একাধিকবার ফোন করলেও ফোন না ধরার কারণ জানাতে গিয়ে প্রসঙ্গক্রমে মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হওয়ার বিষয়টি উঠে আসে।

সাংবাদিকদের সঙ্গে গল্প করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘রবিবার সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে ছোঁ মেরে মোবাইল ফোনটা নিয়ে গেছে। ছেলেটা (মন্ত্রীর ছেলে) আমেরিকা থেকে এক হাজার ডলার দিয়ে কিনে পাঠিয়েছে। গাড়িতে পতাকাও ছিল। এ সময় মন্ত্রীর গাড়ির গ্লাস খোলা ছিল বলে তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোবাইলের আইএমই নম্বর দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আবু আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিকল্পনা মন্ত্রী অফিস শেষে বিজয় সরণি হয়ে ফিরছিলেন। এ সময় মন্ত্রীর গাড়ি জ্যামে আটকা ছিল। গাড়ির গ্লাস খোলা ছিল। কথা বলা অবস্থায় এক ছিনতাইকারী মন্ত্রীর ফোনটি টান দিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী