উপজেলা চেয়ারম্যান ওদুদের বরখাস্তের আদেশ স্থগিতই থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ২০:২০আপডেট : ০২ জুন ২০২১, ২০:২০

দুর্নীতির অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে তার চেয়ারম্যান পদ বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (২ জুন) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে পাংশা উপজেলা চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ ও আইনজীবী ফরহাদ আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

এর আগে গত ৫ মে দুর্নীতির অভিযোগে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বিরুদ্ধে উপজেলা পরিষদের জমিতে নির্মিত ১০টি দোকান তার ভাই ও স্বজনদের নামে বরাদ্দ দেওয়া, রাজস্ব তহবিল ব্যবহারের নির্দেশিকা অনুসরণ না করে গরিব-মেধাবী শিক্ষার্থীদের পরিবর্তে নিজের লোকের সন্তানদের মধ্যে বৃত্তি দিয়ে অর্থ আত্মসাৎ করা, বয়স্ক ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা অনুসরণ না করে ভাতা দেওয়া এবং নিয়ম বহির্ভূতভাবে উপজেলা পরিষদের ফান্ড থেকে পাংশা পৌরসভা এলাকায় প্রকল্প বরাদ্দ দেওয়া সম্পর্কে আনীত অভিযোগগুলো বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হয়েছে।

এসব অভিযোগের বর্ণনা দিয়ে প্রজ্ঞাপনে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩ (খ) ধারার বিধান অনুযায়ী ফরিদ হাসান ওদুদকে সাময়িক বরখাস্ত করার কথা বলা হয়।

পরে ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ফরিদ হাসান ওদুদ। গত ১৯ মে রিট আবেদনটির শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দিয়েছিলেন।

 

/বিআই/ইউএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান