পথশিশুকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২১, ২০:৫৭ আপডেট : ০৫ জুন ২০২১, ২০:৫৭

রাজধানীর কেরানীগঞ্জে এক পথে শিশুকে ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন র‌্যাব। শুক্রবার ( ৪ জুন ) রাতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার মনু মিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিক (৩৫)।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, শুক্রবার (৪ জুন) আনুমানিক বিকাল সাড়ে চারটার দিকে মোহাম্মদ সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিক ভিকটিম পথশিশুকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে চাকু দিয়ে ভয় দেখিয়ে তুলে নিয়েধর্ষণ করে। ধর্ষনের পর ওই শিশুকে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তিনি জানান, ওই ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তারই ধারাবাহিকতায় ধর্ষক সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিককে গ্রেফতার করা সম্ভব হয়। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩
ধর্ষণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ: ঢাবি ছাত্রকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ ও নিন্দা
আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ ও নিন্দা
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি