ডিএনসিসির অভিযানে ২২ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১৮:৩৪আপডেট : ০৮ জুন ২০২১, ২৩:০৯

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বার্জার পেইন্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ২২টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও  তিন লাখ ৫১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৮ জুন) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই অর্থ জরিমানা করা হয়। ডিএনসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৩৫ হাজার টাকা, একই অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত ভ্রাম্যামাণ আদালতের ২টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ৭টি মামলায় ১ লাখ ২৫ হাজার টাকা, অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের আদঅরতে ৩টি মামলায় ১ হাজার ৭০০ টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের ভ্রাম্যামাণ আদালতে ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিএনসিসির সমগ্র এলাকার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বার্জার পেইন্টকে ৩ লাখ টাকাসহ মোট ৫টি মামলায় ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে ২২টি মামলায় মোট ৬ লাখ ৫১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের