চাঁদাবাজির অভিযোগে যাত্রাবাড়ী থেকে একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ২১:৩২আপডেট : ১১ জুন ২০২১, ২১:৩২

রাজধানীর যাত্রাবাড়ী থেকে চাঁদাবাজির অভিযোগে সেলিম ওরফে মোস্তফা সেলিম নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাতে রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক সোয়েব বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার চাঁদাবাজ। সে বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী থানা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেল ব্যবসায়ীদের কাছে নিজেকে সাংবাদিক, মানবাধিকারকর্মী, গোয়েন্দা সংস্থার সদস্যসহ বিভিন্ন মিথ্যা পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছিল।

তিনি বলেন, গত ২৯ মে গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা মিলে হোটেল হলিডের মালিক মো. ইউসুফ রিপনকে ভয় দেখিয়ে টাকা নেয়। পরে আরও টাকা দাবি করলে হোটেল মালিক র‍্যাবের সাহায্য চায়। ঘটনাস্থল হতে নাজমুল হোসেন (৪০) নামের এক চাঁদাবাজকে টাকাসহ গ্রেফতার করে র‍্যাব। ওই সময় সেলিম ওরফে মোস্তফা সেলিম কৌশলে পালিয়ে যায়। পরবর্তী সময় হোটেল মালিক বাদি হয়ে থানায় মামলা করেন। 

/আরটি/এমএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের