সম্পদের হিসাব চেয়ে পরিবহন নেতা এনায়েত উল্লাহকে দুদকের নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৮:৩৫আপডেট : ১৪ জুন ২০২১, ১৮:৩৫

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ’র সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুনীতি দমন কমিশন-দুদক। সোমবার (১৪ জুন) এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ শাখার উপ-পরিচালক আরিফ সাদিক। এনায়েত উল্লাহ ছাড়াও  এদিন তিতাস গ্যাসের সাবেক বিক্রয় সহকারী ও সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হাসানকেও সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়।

দুদক কর্মকর্তারা বলছেন, নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে খন্দকার এনায়েত উল্লাহ ও ফারুক হাসানকে কমিশনে হিসাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, পৃথক দুই নোটিশে খন্দকার এনায়েত উল্লাহ ও ফারুক হাসানকে এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদেরর স্বনামে–বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে, অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে, দুর্নীতি দমন কমিশন আইনের ধারা ২৬–এর উপধারা (২) মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, খন্দকার এনায়েত উল্লাহ  ‘এনা’ পরিবহনের মালিক। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি।

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের