সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ২০:০০আপডেট : ১৬ জুন ২০২১, ২৩:৩৮

রাজধানীর আগারগাঁওয়ে সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নারীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় নিহতের স্বামী মিল্লাত মামুনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এদিন মিল্লাতকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১২ জুন শেরেবাংলা নগর থানা এলাকার জাতীয় সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহান নামের ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন নিহতের বাবা রত্ন কান্তি রোয়াজা থানায় ওই নারীর স্বামী মো. মিল্লাত মামুনকে (২৭) আসামি করে একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

র‍্যাবের লিগাল ও মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‌্যাব-২ এ বিষয়ে ছায়াতদন্ত শুরু করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ১৫ জুন রাজধানীর দারুস সালাম থানার কল্যাণপুর খাজা সুপার মার্কেটের শাহ ফতেহ আলী পরিবহনের টিকিট কাউন্টার থেকে মো. মিল্লাত মামুনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত মো. মিল্লাত মামুন ২০১৯ সালে বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহানকে (২৭) প্রতারণার মাধ্যমে ধর্মান্তরিত করে বিয়ে করেন।

/এমএইচজে/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী