১১ বছরের শিশুকে অপহরণের অভিযোগ, আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ২১:০৬আপডেট : ১৭ জুন ২০২১, ২১:১৯

রাজধানীর দারুসসালাম এলাকায় ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনার তিনদিন পর ওই শিক্ষার্থীকে দারুসসালাম এলাকা থেকেই উদ্ধার করা হয়েছে। এ সময় নাজিম উদ্দিন (২১) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) অভিযান চালিয়ে সকাল ১১টার দিকে দারুসসালাম থানা এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল্লাহ সর্দার বলেন, মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে আজ তাকে উদ্ধার করা হয়েছে। পরে তার শারীরিক পরীক্ষার জন্য বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো যাবে।

এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি