ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তায় পুলিশের ৭ পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ১৭:০২আপডেট : ২৩ জুন ২০২১, ১৭:০২

বিভিন্ন সময় ফেসবুক ব্যবহারকারীদের আইডি হ্যাক হওয়ার অভিযোগ পাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগের ভিত্তিতে হ্যাকার চক্র গ্রেফতার হলেও ব্যবহারকারীদের আইডির নিরাপত্তার জন্য কিছু পরামর্শ দিয়েছে পুলিশ।

বুধবার (২৩ জুন) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার নাগরিকদের ফেসবুক আইডি নিরাপদ রাখতে কিছু পরামর্শ দিয়েছেন। যা অনুসরণ করলে ব্যবহারকারীরা তাদের আইডি সুরক্ষিত রাখতে পারবে।

 ডিবির এই কর্মকর্তা নিম্নলিখিত সাতটি নির্দেশনার কথা বলেন:

১. যাচাই না করে কোনও ধরনের লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।

২. কোনও  লিংকে ক্লিক করার পর কোনও ফেসবুক পেজে বা অন্য কোথাও রিডাইরেক্ট হলে লগইনের জন্য ফেসবুক আইডি/ পাসওয়ার্ড প্রদান করা থেকে বিরত থাকুন।

৩. আপনার ফেসবুক আইডিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সঙ্গে একটি ই-মেইল এড্রেস যোগ করে রাখুন।

৪. Authorized logins অপশন চেক করুন।

৫. ফেসবুক আইডি বা মেসেঞ্জারে একান্ত ব্যক্তিগত তথ্য ছবি ভিডিও কথোপকথন রাখা থেকে বিরত থাকুন।

৬. মোবাইলে আসা নোটিফিকেশনে Yes/No ক্লিক করার পূর্বে ভালোভাবে পড়ে নিন।

৭. ফেসবুকে তিন থেকে পাঁচ জন ট্রাস্টেড কনটাক্ট যোগ করুন।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে