জামিন জালিয়াতির ঘটনায় আইনজীবী রাজীব গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ১৯:৫২আপডেট : ২৩ জুন ২০২১, ১৯:৫২

বগুড়ায় ৩০ আসামির জামিন জালিয়াতির ঘটনায় ঢাকা জজ কোর্টের আইনজীবী রাজু আহমেদ রাজীবকে হাইকোর্টের একটি কক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে মামলার অন্য আসামিদের আগামী ২ সপ্তাহের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৩ জুন) বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম মিতি।

এর আগে পূর্ব নির্দেশনা অনুসারে হাজির হয়ে সিআইডির ইন্সপেক্টটর মো. সুলতান আদালতকে জানিয়েছেন, একই মামলায় পূর্বে গ্রেফতারকৃত আইনজীবীর সহকারী সোহাগের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরও অনেকের নাম উঠে এসেছে।

এরপর আদালত জড়িত সবাইকে গ্রেফতারের নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১২ জুলাই দিন নির্ধারণ করেন।

এর আগে গত ৯ জুন বগুড়ায় ৩০ আসামির জামিন জালিয়াতির ঘটনায় ২ আইনজীবীসহ চার জনের সম্পৃক্ততার বিষয়ে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি।

তদন্ত প্রতিবেদনে জালিয়াতির পুরো ঘটনার উল্লেখ করা হয়েছে। এতে দুই আইনজীবীসহ চার জনের নাম উঠে এসেছে। এদের মধ্যে একজন ঢাকা কোর্টের আইনজীবী রাজু আহমেদ রাজীব ও বগুড়া আদালতের আইনজীবী তানজীম আলম মিসবাহ। এছাড়াও এ ঘটনায় কম্পিউটার অপারেটর মাসুদ রানা ও আইনজীবীর সহকারী মো. সোহাগের দায় রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওই জালিয়াতির ঘটনায় সোহাগকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সোহাগ এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছিল।

পরে আদালত তার এক আদেশে আজ  বুধবার (২৩ জুন) মামলার তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে হাজির হয়ে ঘটনার বিষয়ে অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ওই সিআইডি কর্মকর্তা হাজির হয়ে আদালতকে তদন্তের অগ্রগতি জানান।

প্রসঙ্গত, এর আগে জামিন জালিয়াতি করে বগুড়ায় ৩০ আসামির জামিনের বিষয়টি ধরা পড়লে গত ২৪ ফেব্রুয়ারি তাদের গ্রেফতার করতে নির্দেশ দেওয়া হয় এবং প্রতিবেদন দিতে বলেন হাইকোর্ট। জড়িতদের গ্রেফতার করতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। এছাড়া বিষয়টি তদন্ত করতে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকেও নির্দেশ দেওয়া হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বগুড়ায় মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে পৃথক তিনটি  মামলা হয়। এর মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের ছোট ভাই মশিউল আলম  দীপন বাদী হয়ে আমিনুর ইসলামকে প্রধান আসামি করে ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে এ মামলায় জামিনের নথি জালিয়াতির ঘটনা ঘটে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
জামিন জালিয়াতি: হাইকোর্টের বেঞ্চ অফিসার বরখাস্ত
জামিন জালিয়াতিযেভাবে বেরিয়ে গেলেন ‘কুকি-চিনের’ পোশাক জব্দ মামলার প্রধান আসামি 
সাংবাদিক নির্যাতন: তথ্য গোপন করে আগাম জামিন, দুজনকে আদালতের শোকজ
সর্বশেষ খবর
ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা
ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা
সিট-ব্যাক স্ক্রিনে ফিরছে আমেরিকান এয়ারলাইনস, বদলাচ্ছে যাত্রীসেবা
সিট-ব্যাক স্ক্রিনে ফিরছে আমেরিকান এয়ারলাইনস, বদলাচ্ছে যাত্রীসেবা
ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা
ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা
সাংবাদিক দম্পতি শাকিল-রূপার সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ
সাংবাদিক দম্পতি শাকিল-রূপার সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল