বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৯:২৮ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:২৮

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনও পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করবে কানাডা
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করবে কানাডা
স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী
রাজধানীতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ কেন্দ্রীয় নেতা গ্রেফতার
রাজধানীতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ কেন্দ্রীয় নেতা গ্রেফতার
৬ জনকে গুলি করার দায় স্বীকার করলেন সন্ত্রাসী রায়হান, বললেন ‘লাগলে সহায়তা দেবো’
৬ জনকে গুলি করার দায় স্বীকার করলেন সন্ত্রাসী রায়হান, বললেন ‘লাগলে সহায়তা দেবো’
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ