রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুর মৃত্যু: দুজনের বিরুদ্ধে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৬:২২আপডেট : ২৪ জুন ২০২১, ১৬:২২

রাজধানীর রূপনগরে বেলুন ফোলানোর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) আদালতে থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে।

আসামিরা হলেন- বেলুন বিক্রেতা আবু সাঈদ ও তাকে সিলিন্ডার কিনে দেওয়া হালিম মৃধা।

সম্প্রতি মামলাটির তদন্ত কর্মকর্তা রূপনগর থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মোকাম্মেল হক পৃথক দুটি ধারায় এই চার্জশিট দাখিল করেন। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত চার্জশিটটি গ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০ অক্টোবর বেলা ৩টার দিকে মিরপুরের রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই ছয় শিশু মারা যায়। নিহত ছয় শিশু হলো- রিয়া মনি (৮), নুপুর (১১), ফারজানা (৭), রিফাত (৮), রমজান (১১) ও রুবেল (১১)।

এই ঘটনায় ওই দিন দিবাগত রাত ৩টায় রূপনগর থানার এসআই সুমন বণিক বাদী হয়ে বেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন করেন।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী