মাদক মামলাতেও ব্যবসায়ী নাসিরের জামিন, মুক্তিতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ১৬:২৭আপডেট : ৩০ জুন ২০২১, ১৬:২৭

অভিনেত্রী পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা অভিযোগের মামলা থেকে জামিনের পর বিমানবন্দর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা থেকেও জামিন পেয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। এর ফলে তার জামিনে আর কোনও বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বুধবার (৩০ জুন) মাদক মামলায় জামিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত ৫ হাজার টাকার মুচলেকায় এ জামিনের আদেশ দেন।

একই সঙ্গে তার তিন নারী সহযোগীরও জামিন মঞ্জুর করেছেন আদালত। ওই তিনজন হলেন, লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা।

আসামিপক্ষের আইনজীবী মো. আমানুল করিম লিটন বলেন, এদিন নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী তিন নারীর জামিনের জন্য স্পেশাল পুটঅফ নেওয়া হয়। শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন। এ জামিনের মধ্যে দিয়ে নাসির উদ্দিনের মুক্তি পেতে আর কোনও বাধা থাকলো না।

তিনি আরও বলেন, নাসির উদ্দিনের বিরুদ্ধে জামিন নিতে আর কোনও মামলা নেই, সেহেতু তার জামিনে বাধা নেই। আশা করছি আজকের মধ্যে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২৯ জুন) অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় নাসির উদ্দিনকে পরবর্তী ধার্য দিবস পর্যন্ত জামিন দেন ঢাকার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদার আদালত। সেই মামলাতেও নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমির কাছে পাঁচ হাজার টাকার মুচলেকা নেওয়া হয়।

এর আগে গত ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ অজ্ঞাত চার জনের বিরুদ্ধে সাভার থানায় একটি মামলা দায়ের করেন চলচ্চিত্র নায়িকা পরীমণি। সেই মামলার পরিপ্রেক্ষিতে ওইদিনই রাতে উত্তরায় তুহিন সিদ্দিকী অমির বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, অমি ও তিন নারীকে গ্রেফতার করে ডিবি।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের