সরিষার নামে নিষিদ্ধ পপি বীজ আমদানি, আসামি অখিল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ১৭:৫৪আপডেট : ৩০ জুন ২০২১, ১৭:৫৪

সরিষার আড়ালে নিষিদ্ধ পপির বীজ আমদানিতে জড়িত চক্রের অন্যতম সদস্য অখিল চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৩০ জুন) সিআইডির এলআইসির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বাংলা ট্রিবিউনকে  এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম কাস্টমস হাউজ কর্তৃপক্ষ গত ১ জুন এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা করে। মামলার এজাহারে উল্লেখ করা হয়,  আজমাইন ট্রেড সেন্টার সরিষা বীজ আমদানির লাইসেন্সের আওতায় ঘোষিত ৫৪ টন সরিষা বীজের আড়ালে ১২ টন সরিষা বীজ এবং আমাদানি নিষিদ্ধ ৪২ টন পপি বীজ (যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা) আনলে চট্টগ্রাম কাস্টমস তা জব্দ করে।

সিআইডি’র এলআইসির একটি দল মামলার দুই নম্বর আসামি সিএন্ডএফ এজেন্ট  হটলাইন কার্গো ইন্টারন্যাশনালের স্বত্ত্ববাধিকারী অখিল চন্দ্র মন্ডলকে গ্রেফতার করে। মামলার অপর আসামিকে গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, পপি বীজ থেকে গাছ জন্মায়। পপি গাছের ফুলের নির্যাস থেকে আফিম তৈরি করা হয়। আফিমকে থেকে হিরোইন, মরফিন, কোডিনসহ বিভিন্ন মাদক তৈরি করা যায়।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী